ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম ও সদস্য সচিব সমির চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা হলেন- নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম সামদানি হৃদয়, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদ সজিব, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিয়ান জাহিদ, শ্যামগ্রাম মোহনী স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ, শিবপুর উস্তাদ আলাউদ্দিন খা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মারুফ, শিবপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মাকসুদুল হক, বড়িকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলিফ আহম্মেদ, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ, 
আলিমউদ্দিন জোবেদা অনার্স কলেজের সভাপতি মেহেদী সরকার, আলিমউদ্দিন জোবেদা অনার্স কলেজের সিনিয়র সহ-সভাপতি হৃদয় মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক রবিন সরকার, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ঝিনুক, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিব, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রায়হান সিকদার, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলিউর রহমান নয়ন তাদের সকলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্রদলের এসব নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক- দুইভাবেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

এ বিষয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদসহ একাধিক বহিষ্কার নেতা বলেন, ব্যক্তিকে ভালোবাসতে গিয়ে আমরা দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পড়েছি-এটা সত্য। তবে আমরা দলকে ভালোবাসি। বহিষ্কার হলেও মৃত্যু অবধি এই দলেরই একজন। বিএনপি আমাদের অস্থিমজ্জায় মিশে আছে।

আরআই/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
এপস্টিন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026