লিবিয়ায় যোগদান করেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।
সোমবার (২ ফেব্রুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন তিনি।
এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে লিবিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।
আরআই/টিকে