বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এনসিপি ও ১১-দলীয় জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ঢাবিতে গিয়ে এক দলের কর্মী মাদক সেবন করছে। যদি বেশি খেতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান কিন্তু মাদক সেবন করবেন না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, এখানে মাদক সম্রাট নামে যিনি রয়েছেন। কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে না দিতে আহ্বান জানাবো। সেই কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার ওপরেই আঘাত করবে। এজন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন।

অনলাইনে গেমস প্রসঙ্গে তিনি আরও বলেন, লড়াই শুরু হলে সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে-গেমসের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ।

নির্বাচনী এলাকায় পোস্টার ছেড়া বলে অভিযোগ করে পাটওয়ারী বলেন, আমাদের ব্যানারগুলো রাতের বেলায় ছিঁড়ে ফেলছে তারা। নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে ২০টা বিলবোর্ডের কিন্তু এখানে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগিয়েছেন। এই টাকাগুলো কোথা থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই।

তিনি আরও বলেন, এজন্য আমরা বলবো জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি। সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার, পোস্টার এগুলো লাগাচ্ছি। এর মধ্যে এগুলো হলো রাতের আঁধারে তুলে নিয়ে যাচ্ছে। আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।

নারীদের ওপর আক্রমণ চলছে জানিয়ে পাটওয়ারী বলেন, এ ধরনের আক্রমণ আমরা সহ্য করবো না, যথেষ্ট ধৈর্য ধারণ করছি। ১২ তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করবে-ঢাকা-৮ এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্র দখল যেই করতে আসবে, তার হাত-পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন। কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই, এই নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন Feb 03, 2026
রমজানকে সেরা মাস বানানোর কৌশল | ইসলামিক টিপস Feb 03, 2026
রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান বিএনপির Feb 03, 2026
আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন Feb 03, 2026
img
এপস্টেইন নথিতে নাম থাকায় বিল-হিলারি ক্লিনটনকে হোয়াইট হাউসে তলব Feb 03, 2026
img
অতীতের তিক্ততা থেকে বেরিয়ে ক্যারিয়ার নিয়েই মনোযোগী হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ Feb 03, 2026
ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 03, 2026
img
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে: মির্জা আব্বাস Feb 03, 2026
img
৪ লাখ ৬৮ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 03, 2026
img
এক হাতে বল, অন্য হাতে স্টাম্প ভেঙ্গে বিতর্কিত পাকিস্তানি উইকেটকিপার নাফাই Feb 03, 2026
img
আর্য-অপর্ণার জীবনে নতুন খলনায়িকা কে? Feb 03, 2026
‘আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন’ Feb 03, 2026
img
শহীদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা Feb 03, 2026
img
‘ভোট দেবো, তবে চাঁদাবাজি-বৈষম্য বন্ধ করতে হবে’ Feb 03, 2026
img
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন: মাহদী আমিন Feb 03, 2026
img

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
৩ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে টানা ৪ দিন ধরে কর্মবিরতি শ্রমিকদের Feb 03, 2026
img
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র টিজার ঘিরে সমালোচনার ঝড় Feb 03, 2026
img
আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান Feb 03, 2026