পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন

সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন সাবেক ক্রিকেটার এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা। আজ (৩ ফেব্রুয়ারি) বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিংয়ের সময় এ ঘটনা ঘটে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বেলা ১২টার দিকে। সেখানে মাঠ নিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান এই বিভাগের চেয়ারম্যান পাইলট। তবে বিপত্তির শুরু হয় সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়।

বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে বিসিবি। সংস্থাটির মতে, নিরাপত্তা ইস্যুর কারণে সাংবাদিকদের জন্য প্রবেশের সময় এভাবে বেধে দেয়া হয়েছে। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনের শেষে এ নিয়ে প্রশ্ন আসে। সাংবাদিকদের প্রবেশে 'নিরাপত্তা ঝুঁকি' ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি।



এসময় এক সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন বলে জানান পাইলট।

পাইলট আরও জানান, সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেয়ার বিষয়টি তার সংশ্লিষ্ট বিভাগের বিষয় নয়, তাই এই বিষয়ে তিনি কিছু জানাতে পারছেন না। গ্রাউন্ডস কমিটির নতুন যে প্রজেক্টগুলোর উদ্যোগ নেয়া হয়েছে, সেগুলো সাংবাদিকরা সরেজমিনে দেখতে পারবেন কিনা, এমন প্রশ্ন এলে সেটারও কোনো সদুত্তর দিতে পারেননি সাবেক টাইগার ক্রিকেটার। শুধু তাই নয়, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে মাঠ সংক্রান্ত নতুন প্রজেক্টের বাজেট নিয়ে জানতে চাওয়া হলে সেই প্রশ্নও এড়িয়ে যান তিনি।

শেষমেশ ওই এক সাংবাদিকের প্রশ্ন করার ধরণকে অনুপযুক্ত মন্তব্য করে ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক। তবে একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং 'নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা' হিসেবে চিত্রায়িত করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সাংবাদিকরা। সে কারণে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন তারা। সাংবাদিকদের প্রতি বিসিবির এমন আচরণকে অপমানজনক বলেও মন্তব্য করেন অনেকে। এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026
img
পিএসএলে প্রথমবারের মতো নাম লেখালেন স্মিথ! Feb 03, 2026
img
শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Feb 03, 2026
img
ভাইরাল হয়ে টিকটকারও আসছেন অভিনয়ে, কী বললেন জোভান? Feb 03, 2026
img
আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল: কামরান আকমল Feb 03, 2026
img
স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টায় খালিদুজ্জামানের মন্তব্য Feb 03, 2026
img
জামায়াত আমির মুক্তিযুদ্ধ সম্বন্ধে এতো জ্ঞান রাখে, আগে তো জানতাম না: আমীর খসরু Feb 03, 2026
img
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক Feb 03, 2026
img
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ Feb 03, 2026
img
পাইলটের সঙ্গে সাংবাদিকের বাকবিতণ্ডা, সংবাদ সম্মেলন বর্জন Feb 03, 2026