স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘দোয়া করবেন যেন সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায়ে রাখতে পারি।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

এসময় তিনি নাম উল্লেখ না করে ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, ‘ঢাকা-৮-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র-মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার ওপরেই আঘাত করে বসবেন।’

পাটওয়ারী বলেন, ‘নির্বাচনের সময়ে কারও হাতে মাদক দেয়, কারও হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক-অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। আমরা আর সহ্য করবো না। আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।’

এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পর তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না। তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবোও।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026
img
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ Feb 03, 2026
img
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান Feb 03, 2026
img
বিএনপির পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল Feb 03, 2026
img
তেল না কেনার ব্যাপারে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া Feb 03, 2026
img
পঞ্চগড়ে আ.লীগ থেকে ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান Feb 03, 2026
img
নীরবতার মধ্যেও এক অদ্ভুত শক্তি আছে : অমিতাভ বচ্চন Feb 03, 2026
img
রাজশীর বিচ্ছেদের পরও উষ্ণতা অটুট, জানালেন মা শকুন্তলা! Feb 03, 2026
img
ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত পাকিস্তানের Feb 03, 2026
img

জামায়াত আমিরকে রিজভী

কদিন পর হয়তো বলবেন, গোলাম আজমই স্বাধীনতার ঘোষক Feb 03, 2026
img
আলোচনা শুরুর আগেই ইরানকে ট্রাম্পের হুমকি Feb 03, 2026
img
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা! Feb 03, 2026
img
এশিয়ান ইনডোরে শুধুই ইমরানুর, নেই কোনো পদকজয়ী Feb 03, 2026