বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি

২০ বছর পর নির্বাচনী প্রচারে বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। তার সমাবেশস্থলের মঞ্চের নিরাপত্তায় পুলিশ-বিজিবি, ডিবি সদস্যদের পাশাপাশি চেয়ারম্যানের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এছাড়া, মঞ্চের সামনে কয়েক ফুট জায়গা ফাঁকা রেখে বাঁশের বেষ্টনী দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে। যাতে সমাবেশ মাঠ থেকে কেউ মঞ্চের দিকে যেতে না পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও তাদের মিত্রদের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

এছাড়া সমাবেশ মঞ্চ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের সমাবেশ মাঠে ড্রোন ওড়াতে হলে আগে বিএনপির মিডিয়া সেলকে ড্রোনের ছবি ও আইপি নাম্বারের ছবি পাঠাতে হবে।

সরেজমিন সমাবেশস্থলে দেখা গেছে, তারেক রহমান যে রাস্তায় দিয়ে সমাবেশ মঞ্চ আসবেন, সেই রাস্তায় বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ, ডিবি সদস্য দায়িত্ব পালন করছেন। আর মঞ্চের সামনে পেছনেও এই তিন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তায় রয়েছেন। পাশাপাশি সিএসএফের সদস্যরাও রয়েছেন।

এরইমধ্যে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও তাদের নির্বাচনী মিত্রদের প্রার্থীরা আসতে শুরু করছেন। ভোলা-১ আসনের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মঞ্চে উপস্থিত হয়েছেন। এছাড়া আছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সমাবেশ মঞ্চে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে। বিপুল সংখ্যক নারী, নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশস্থলে উপস্থিত হতে দেখা গেছে। তাদের হাতে রয়েছে বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন।


বরিশাল থেকে নির্বাচনী সমাবেশ শেষ করে প্লেনে করে ফরিদপুরের সমাবেশে যোগ দিতে যাবেন তারেক রহমান।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
এপস্টিন ফাইলে এ বার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026
img
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল Feb 04, 2026
img
অভিনেতা শতাব্দী ওয়াদুদের জন্মদিন আজ Feb 04, 2026
img
প্রচারণা জাতীয় নির্বাচনের নয়, স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে: শাহদীন মালিক Feb 04, 2026
img
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
প্রযোজনা ছাড়ার ইঙ্গিত আমির খানের Feb 04, 2026
img
‘তিনি একাধারে আমার গুরু, বন্ধুও’, পণ্ডিত বিরজু মহারাজকে নিয়ে মাধুরীর স্মৃতি Feb 04, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল Feb 04, 2026
img
৪৭ পেরিয়ে গেলেও চোখে পড়ছে রানির উজ্জ্বল ত্বক! এই সৌন্দর্যের রহস্য কী? Feb 04, 2026
img
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলি প্রসঙ্গে মুখ খুললেন ধোনি Feb 04, 2026
img

ঢাকা-৮ আসনে

অর্ধেক ভোটার খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস, কারণ কী? Feb 04, 2026
img
বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান Feb 04, 2026
img
নারী অধিকার নিয়ে আপস হলে জামায়াতের সঙ্গে জোট টিকবে না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ধর্ম নিয়ে বাড়াবাড়ির উদ্দেশ্য হলো ক্ষমতা: রাজিব Feb 04, 2026
img
টিএসসিতে প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ Feb 04, 2026