ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) তাদের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার নথি সরিয়ে নিয়েছে। নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, এমন অভিযোগ আসার পর এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। খবর বিবিসির

ভুক্তভোগীদের আইনজীবীরা জানিয়েছেন, গত শুক্রবার প্রকাশিত নথিতে তথ্যের গোপনীয়তা রক্ষায় বা ‘রিডাকশন’-এ ত্রুটি থাকায় প্রায় ১০০ জন ভুক্তভোগীর জীবন ‘উলটপালট’ হয়ে গেছে।

ওই নথিতে ইমেইল ঠিকানা এবং নগ্ন ছবি ছিল। যার মাধ্যমে সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও চেহারা শনাক্ত করা সম্ভব।

এক বিবৃতিতে ভুক্তভোগীরা এই ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের নাম প্রকাশ, যাচাই-বাছাই বা পুনরায় ট্রমার শিকার করা উচিত নয়। ডিওজে বলছে, যেসব নথির বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার একজন ফেডারেল বিচারকের কাছে জমা দেওয়া এক চিঠিতে ডিওজে জানায়, গতকাল সন্ধ্যার মধ্যে ভুক্তভোগী বা তাদের আইনজীবীদের অনুরোধ করা সব নথি আরও ভালোভাবে রিড্যাকশনের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। নতুন অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে।

কংগ্রেসের উভয় কক্ষ একটি প্রস্তাব অনুমোদনের মাধ্যমে মার্কিন বিচার বিভাগকে এই নথিগুলো প্রকাশে বাধ্য করেছিল। সেই নির্দেশনা অনুযায়ী, সরকারকে ভুক্তভোগীদের শনাক্ত করা যায়-এমন সব তথ্য গোপন করার বাধ্যবাধকতা ছিল।

মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এপস্টেইনের ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেন, নতুন যেসব তথ্য সামনে এসেছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া কঠিন। কারণ ডিওজে যেভাবে ভুক্তভোগীদের প্রকাশ করেছে, তাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা ভয়াবহ।

আরেক ভুক্তভোগী লিসা ফিলিপস বলেন, ডিওজে আমাদের তিনটি শর্তই লঙ্ঘন করেছে। প্রথমত, অনেক নথি এখনো প্রকাশ করা হয়নি। দ্বিতীয়ত, প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা অনেক আগেই পার হয়ে গেছে। তৃতীয়ত, সংস্থাটি অনেক ভুক্তভোগীর নাম প্রকাশ করেছে। আমাদের মনে হচ্ছে, তারা আমাদের সঙ্গে এক ধরনের খেলা খেলছে।’

নারী অধিকার আইনজীবী গ্লোরিয়া অলরেড বিবিসিকে বলেছিলেন, কিছু ক্ষেত্রে নামের ওপর দাগ টানা আছে, কিন্তু তারপরও নাম স্পষ্টভাবে পড়া যাচ্ছে। আবার কোথাও ভুক্তভোগীদের ছবি প্রকাশ করা হয়েছে-যারা কখনো প্রকাশ্যে সাক্ষাৎকার দেননি, কখনো নিজেদের নাম জানাননি।

মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র মার্কিন গণমাধ্যম সিবিএসকে বলেন, ভুক্তভোগীদের সুরক্ষাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং নিরপরাধদের রক্ষা করতে প্রকাশিত লক্ষ লক্ষ পাতার মধ্যে হাজার হাজার ভুক্তভোগীর নাম গোপন করেছি।

গত বছর একটি আইনের মাধ্যমে নথি প্রকাশ বাধ্যতামূলক হওয়ার পর থেকে ডিওজে এপস্টেইন-সংক্রান্ত লক্ষ লক্ষ ফাইল প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি ও  ২ হাজার ভিডিও। শুধু গত শুক্রবারই এই বিশাল অংশ প্রকাশ করা হয়।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026