প্রথমবারের মতো আজ ফরিদপুরে জনসভায় যাচ্ছেন তারেক রহমান

প্রথমবারের মতো আজ বুধবার (৪ জানুয়ারি) ফরিদপুরের নির্বাচনী জনসভায় আসছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার আগমন ঘিরে ফরিদপুর শহর ও জেলাজুড়ে উৎসবের আমেজ বইছে। জেলা ও মহানগর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জেলা বিএনপি নেতারা জানান, তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টার আজ দুপুরে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করবে। 

সেখান থেকে একটি সুসজ্জিত গাড়িবহর নিয়ে তিনি সরাসরি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভাস্থলে আসবেন। দুপুর ২টায় জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠে আশপাশের এলাকায় টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। শহরজুরে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। 

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, ‘তারেক রহমানের ফরিদপুর আগমন আমাদের জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক একটি ঘটনা। তরুণ প্রজন্মের মাঝে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করার জন্য কাজ করছে। আমরা আশা করছি, আজকের জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।’

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন উদ্যোমে সংগঠিত হচ্ছে। ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে তাকে সরাসরি দেখার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটছে আজ। আমরা বিশ্বাস করি, এই জনসভা থেকে জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে আরো ঐক্যবদ্ধ হবে।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026
img
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল Feb 04, 2026
img
অভিনেতা শতাব্দী ওয়াদুদের জন্মদিন আজ Feb 04, 2026
img
প্রচারণা জাতীয় নির্বাচনের নয়, স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে: শাহদীন মালিক Feb 04, 2026
img
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
প্রযোজনা ছাড়ার ইঙ্গিত আমির খানের Feb 04, 2026