নারী ক্রিকেটারদের জন্য এইচপি প্রোগ্রাম শুরু, কবে কারা সুযোগ পাচ্ছেন

বাংলাদেশ নারী জাতীয় দল ব্যস্ত সময় পার করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে। সদ্য সমাপ্ত সেই লড়াইয়ে তারা সফল। জাতীয় দলের ক্রিকেটার বাছাইয়ের অন্যতম পাইপলাইন হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট, মেয়েদের ক্রিকেটেও তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট শেষ করে আসা সম্ভাবনাময় ক্রিকেটারদের সেখানে যুক্ত করা হবে।

জানা গেছে, গত কয়েকমাস ধরেই চলছিল নারীদের হাই পারফর্মম্যান্স ইউনিট তৈরির কাজ। খুব দ্রুততম সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। বিসিবির নারী বিভাগের একজন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নারীদের নিয়ে এইচপি করার চিন্তা-ভাবনা করেছি। আগামী মে মাস থেকে শুরু হবে চার-পাঁচ মাসের একটা প্রক্রিয়া। যেখানে ক্যাম্প চলবে, স্কিল নিয়ে উন্নতির কাজ থাকবে। ট্রেনার ও ফিজিও থাকবে- মানে সবমিলিয়ে সকল সুযোগ-সুবিধাই থাকবে।’

তিনি আরও বলেন, ‘মূলত ছেলেদের এইচপিতে যেমন সুযোগ-সুবিধা থাকে সবকিছু এখানে থাকবে। এখানে সুযোগ পাবে যারা অনূর্ধ্ব ১৯ দল থেকে ভালো করে আসবে। আর যাদের বয়স ২৬-২৭ বছরের কম। ভালো খেলবে এমন (সম্ভাবনাময়), যাদের কাছ থেকে ৬-৭ বছর আমরা সার্ভিস পাব এমন ক্রিকেটারকে এখানে রাখতে চাই। সবমিলিয়ে ১৫ থেকে ২০ জন ক্রিকেটার থাকবে এখানে।’



প্রসঙ্গত, চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই মেগা টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ, দিতে হয়েছে বাছাইপর্বের পরীক্ষা। যেখানে টাইগ্রেসরা দুর্দান্ত পারফর্ম করেছে। নিগার সুলতানা জ্যোতির দল বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

টিজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026