গুজবের আগুন জ্বলছে পুরোদমে- স্পাই ইউনিভার্সের পরের বড় এন্ট্রি 'আলফা' নাকি থিয়েটারে না এসে সরাসরি ওটিটিতে ল্যান্ড করতে চলেছে।আলিয়া ভাটের এই ফিমেল-লেড স্পাই থ্রিলার নিয়ে ইয়াশ রাজ ফিল্মসের মাথায় যেন ঝড় চলছে। কারণটা? একদিকে 'ওয়ার ২'-এর বক্স অফিস ফ্লপ, অন্যদিকে সম্প্রতি রিলিজ হওয়া ফিমেল সেন্ট্রিক 'মার্দানি' সিরিজেরও খারাপ পারফরম্যান্স ও 'আলফা'-র রিলিজ ডেট বারবার পিছিয়ে যাচ্ছে, প্রথমে ক্রিসমাস ২০২৫ থেকে এপ্রিল ২০২৬, তারপর আবার শোনা যাচ্ছে আরও ডিলে!
এত ঝামেলার মাঝে আদিত্য চোপড়া আর ইয়াশ রাজ টিম নাকি আর ভরসা পাচ্ছে না যে এই ছবি থিয়েটারে ঝড় তুলবে। স্পাই ইউনিভার্সের যে ম্যাজিক আগে ছিল- পাঠান, ওয়ার, টাইগার- সেটা এখন যেন ফিকে হয়ে আসছে, আর 'আলফা'কে সোজা নেটফ্লিক্স বা অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে পাঠিয়ে দেওয়ার প্ল্যান চলছে।
আলিয়া ভাটের অ্যাকশন অবতার দেখার জন্য ফ্যানরা অপেক্ষায়, কিন্তু প্রশ্ন হচ্ছে- এবার কি বিগ স্ক্রিন মিস করবে এই মিশন? নাকি ওটিটিতেই 'আলফা' হবে নতুন হিট? গুজবটা সত্যি হলে স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কী দাঁড়াবে, সেটাই এখন সবচেয়ে বড় টক অফ দ্য টাউ।
কেএন/এসএন