মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি হতে যাওয়ার খবরে ভারতের শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এই চুক্তি কার্যকর হলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ৫০ শতাংশ থেকে কমে মাত্র ১৮ শতাংশে নেমে আসবে।

ওয়াশিংটনের এই ইতিবাচক সিদ্ধান্তের প্রভাবে গত মঙ্গলবার ও আজ (বুধবার) বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচকে বড় উত্থান হয়েছে।

দেশটির দুই স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে বিএসইর সেনসেক্স সূচক ৩ হাজার ৬৫৭ পয়েন্ট পর্যন্ত বেড়ে ৮৫ হাজার ৩২৩ পয়েন্টে উঠেছিল। দিনশেষে সূচকটি ৮৩ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান নেয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত সূচকটি আরও ৬৮ পয়েন্ট বেড়ে ৮৩ হাজার ৮১৬ পয়েন্টে উঠেছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-৫০ সূচক লেনদেনের একপর্যায়ে ২৬ হাজার ৩০৮ পয়েন্টে উঠলেও দিনশেষে ২৫ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান নেয়। আজ বেলা ১১টা পর্যন্ত সূচকটি ৫২ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তির অংশ হিসেবে ভারত এখন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে। সবচেয়ে বড় সম্ভাবনা হলো, তারা ভেনেজুয়েলার তেল কিনবে। এর আগে শনিবার ট্রাম্প জানিয়েছিলেন, ভারত ইরানের নয় বরং ভেনেজুয়েলার তেল কিনবে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র এখন সেই শুল্ক প্রত্যাহার করছে। ট্রাম্পের ঘোষণার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা জানান।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনি ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, সরাসরি জরিমানা মওকুফের প্রসঙ্গ না থাকলেও ভারতকে মোটের ওপর ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। এটি কার্যকর হলে ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক তিন প্রতিবেশী পাকিস্তান (১৯ শতাংশ ), চীন (৩০ থেকে ৩৫ শতাংশ ) ও বাংলাদেশের (২০ শতাংশ) চেয়েও কম হবে।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026
img
তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল: জামায়াত নেত্রী Feb 04, 2026
img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026