বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের মালিক হলেন ইলন মাস্ক। সোমবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্সএআই অধিগ্রহণের চুক্তি সই করে স্পেসএক্স। এতে, প্রতিষ্ঠানটির সম্মিলিত বাজারমূল্য সোয়া ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। যেখানে ৮৪ বিলিয়ন বেড়ে মাস্কের সম্পদ দাঁড়ায় ৮৫২ বিলিয়ন ডলারে।
স্পেসএক্সের ৪২ শতাংশের মালিকানা ছিল মাস্কের। আর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠান এক্সএআইয়ে ছিল ৪৯ শতাংশ শেয়ার। ফোর্বসের তথ্য বলছে, একীভূতকরণের পর প্রতিষ্ঠানটির ৪৩ শতাংশের মালিকানা এখন মাস্কের। যার আর্থিক মূল্য ৫৪২ বিলিয়ন ডলার।
এছাড়া টেসলায় ১২% শেয়ার, যার মূল্য ১৭৮ বিলিয়ন এবং ১২৪ বিলিয়ন ডলারের টেসলা স্টক অপশনের মালিক ইলন মাস্ক। তার ওপর, ১০ বছরে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৮ গুণ বাড়াতে পারলে, ১ ট্রিলিয়ন ডলারের অতিরিক্ত শেয়ার পাবেন তিনি।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ ২৮১ বিলিয়ন ডলার। মাস্কের তুলনায় ৫৭১ বিলিয়ন ডলার কম। গেল ৪ মাসে ৪ বার সর্বোচ্চ ধনীর রেকর্ড ভেঙেছেন মাস্ক।
এমআর/টিকে