নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি বিএনপির আদর্শে বিশ্বাসী। দলীয় সিদ্ধান্তের বাইরে নই। নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়াকে পূর্ণ সমর্থন দিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।’
তিনি আরও বলেন, আমি এখন থেকে বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভূঁইয়ার পক্ষে কাজ করার অঙ্গীকার করছি। আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে আমি এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
এসকে/টিকে