মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ

ভারতের লোকসভায় নজিরবিহীন হট্টগোল ও বিরোধী সংসদ সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে ভাষণ দিতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর 'ধন্যবাদ প্রস্তাব' এর জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু বিরোধীদের তীব্র বাধায় শেষ পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন স্পিকার।

বুধবার সকাল থেকেই লোকসভার পরিস্থিতি ছিল উত্তপ্ত। দফায় দফায় অধিবেশন মুলতবি হওয়ার পর বিকেল ৫টায় ফের অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরুর ঠিক আগমুহূর্তে বিরোধী দলের কয়েকজন নারী সংসদ সদস্য নজিরবিহীনভাবে ট্রেজারি বেঞ্চের (ক্ষমতাসীন দলের আসন) সামনে অবস্থান নেন এবং প্রধানমন্ত্রীর নির্ধারিত আসনটি ঘিরে ফেলেন। হট্টগোলের কারণে প্রধানমন্ত্রীর ভাষণ বাতিল করা হয়েছে এবং 'ধন্যবাদ প্রস্তাব' গৃহীত ছাড়াই দিনের মতো অধিবেশন শেষ করা হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলীয় নারী সংসদ সদস্যরা, যাদের মধ্যে ছিলেন কংগ্রেসের বর্ষা গায়কোয়াড় ও জ্যোতিমণি। তারা 'সঠিক কাজ করো' (Do the Right Thing) লেখা বড় ব্যানার হাতে প্রধানমন্ত্রীর আসনের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারের দায়িত্বে থাকা সন্ধ্যা রায় অধিবেশন সাময়িক মুলতবি ঘোষণা করেন। পরে মন্ত্রীদের অনুরোধে নারী সংসদ সদস্যরা অবরোধ তুলে নেন।

এ হট্টগোলের সূত্রপাত হয় মূলত তিনটি কারণে:

১. সাবেক সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথা থেকে উদ্ধৃতি দিতে চাইলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অনুমতি দেওয়া হয়নি। এর প্রতিবাদে বিরোধীরা সকাল থেকেই সরব ছিলেন।

২. মঙ্গলবার লোকসভার বিরোধী দলীয় আটজন সদস্যকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বিরোধীরা ক্ষুব্ধ ছিলেন।

৩. দুপুরে অধিবেশন চলাকালে ২০২০ সালে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের বিষয়টি নিয়ে বিরোধীরা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

এ ঘটনাকে 'ভীতিকর' ও 'পূর্বপরিকল্পিত' বলে অভিহিত করেছে ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন, বিরোধী নারী সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা বা আক্রমণের উদ্দেশ্যেই হট্টগোল করেছেন। তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত ভীতিকর এবং এটি কংগ্রেসের চরম হতাশার বহিঃপ্রকাশ। মন্ত্রী কিরেন রিজিজুর দ্রুত হস্তক্ষেপের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

হট্টগোলের কারণে সারাদিনে একাধিকবার অধিবেশন মুলতবি করা হয়। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়নি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে এবং বৃহস্পতিবার এ বিষয়ে পুনরায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026