সন্ত্রাসের রাজনীতি পিছনে ফেলে আসছি সেটা আর পুনরুদ্ধার করতে চাই না বলেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
বুধবার (৪ জানুয়ারি) ২নং চানন্দি ইউনিয়নের পাঞ্জাবাজারে নির্বাচনী গণসংযোগে সাধারণ ভোটারদের উদ্দেশ্য তিনি একথা বলেন।
হান্নান মাসউদ বলেন, যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে। এই হাতিয়ার মানুষ এখন মুক্তি চাচ্ছে। হাতিয়ার মানুষ আত্মসম্মানে উপলব্ধি হয়েছে এখন আর পাঁচশত, এক হাজারের বিক্রি হয় না। ফ্যামিলি কার্ড আর ১০ টাকার চালে বিক্রি হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘আমরা কথা দিয়েছি হাতিয়ায় ফেরি আনবো নিয়ে এসেছি, রাস্তার কাজ চলমান। সুতরাং আমরা বলেছি সন্ত্রাসী চাঁদাবাজির রাজনীতি বন্ধ হবে তা চলমান, আপনারা যদি শাপলা কলিতে ভোট দেন তাহলে আগামীদিনে আমরা সুন্দর দিন উপহার দিবো ইনশাআল্লাহ।’
ভূমিহীনদের জায়গায় দেওয়ার বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘যাদের বাড়ি ঘর নদীর কবলের শিকার তাদের নতুন ভূমি বন্দোবস্ত করে দেওয়া হবে, যাতে করে সুন্দর একটা পরিবার নিয়ে আপনারা বসবাস করতে পারেন।’
গণসংযোগ উপস্থিত ছিলেন শাহবাগ থানার জামায়াতে ইসলামীর আমির শাহ এডভোকেট মাহফুজুল হক,২নং চানন্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, চানন্দি ইউনিয়নের এনসিপির আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
এমআর/টিকে