টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

আল নাসরের পর্তুগিজ তারকা রোনালদো আরও একটি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। 'ইএসপিএন'কে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যদি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের কোনো স্পষ্ট নিশ্চয়তা না দেয়, তবে আগামী জুনে ক্লাব ছাড়তে পারেন পর্তুগিজ তারকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে ইচ্ছাকৃতভাবেই খেলেননি রোনালদো, এমনটাই জানিয়েছে এক সূত্র। রোনালদো মনে করেন, পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না এবং প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে।

এছাড়া, সোমবার ফরাসি তারকা করিম বেনজেমার আল ইতিহাদ থেকে আল হিলালে সম্ভাব্য দলবদল ঠেকানোর চেষ্টা করেন রোনালদো। তার ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে আল হিলালকে লিগ শিরোপা জয়ের পথ করে দিতে চাইছে পিআইএফ।



এদিকে শীতকালীন দলবদলে আল নাসর মাত্র একজন ইরাকি ফুটবলারকে দলে ভিড়িয়েছে। শিরোপার দৌড়ে থাকা আল নাসর এমন সময় দলবদলে ভালো কিছু ফুটবলার চুক্তি করাবে এমনটাই ভেবেছিলেন সিআর সেভেন।

ম্যাচ বয়কটের মাঝেও সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো এবং বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লাবের ট্রেনিং কিট পরা একটি ছবি পোস্ট করেন। তবে আল নাসরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ওইদিনের অনুশীলনের ছবিতে তাকে দেখা যায়নি।

পর্দার আড়ালে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, আল নাসরের ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল করা এবং সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, তা ভবিষ্যতে আর না হওয়ার নিশ্চয়তা না পেলে তিনি মাঠে ফিরবেন না।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026