২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কর্মসূচি মার্চ ফর জাস্টিস পালনকালে পুলিশের হাতে আটক হওয়া শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে আহত হয়ে দেশের একটি গণমাধ্যমচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন চৌধুরী মোনামী।
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শেহরীন আমিন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। যদিও পরে হামিম তার কাছে দুঃখ প্রকাশ করেন।
এরপর নানা সময়েই আলোচনায় ছিলেন মোনামী।
তবে গতকাল জামায়াতের নির্বাচনী ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছেন শিক্ষিকা মোনামী। তবে এই আলোচনায় আরো ঘি ঢেলে দিলেন একটি পোস্ট দিয়ে।
জামায়াতের নির্বাচনী ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে ঢাবি শিক্ষিকা মোনামী একটি ছবি তুলে পোস্ট করেছেন।
উল্লেখ করেছেন জামায়াত ও এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানস্থলে থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন।
মোনামী সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি একাদশ দলীয় জোটের অন্তর্ভুক্ত এনসিপি ও জামায়াত-উভয় দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেছি। আমি আশাবাদী, এই নির্বাচন গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।’
এমআই/এসএন