জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। জামায়াতে ইসলাম খুব কথা বলতেছে‌। ১৯৭১ সালে আপনারা কোথায় ছিলেন, কাদের হয়ে কাজ করেছিলেন। ৭১ এ জামায়াতে ইসলাম পাকিস্তানের হয়ে কাজ করেছিলেন। জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই। এবার সকল দল নির্বাচনে অংশ নিয়েছে এবং সরকারও এ নির্বাচন গুরুত্ব সহকারে করছে।
এবার যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে।

তিনি বলেন, ভোট হলো পবিত্র আমানত, আমি কারো আমানত নিয়ে কখনো খেয়ানত করেনি। সততার সঙ্গে রাজনীতি করছি, ভবিষ্যতেও করব। আমি রাজনীতি করে সম্পদ করিনি বরং সম্পদ বিক্রি করে রাজনীতি করছি।

হিন্দু সনাতনীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে। আপনারা কোনো ভয় করবেন না। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দিব না। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সকল ভাইদের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে চাই।

মির্জা ফখরুল বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।

তিনি বলেন, আমরা নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ করে দেওয়া হবে এবং বিভিন্ন এনজিওতে মায়েদের ঋণ মাফ করে দেওয়া হবে। দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026