জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘জামায়াতে ইসলামী বুঝে গিয়েছে ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না। সুতরাং তারা কারচুপি করার জন্য নানা ষড়যন্ত্রের জাল বুনছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, বিএনপি শক্তিশালী দল।’

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের দ্বীপশিখা মাধ্যমিক শিক্ষালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা আমার চেহারা দিকে দেখে ধানের শীষে ভোট দেবেন। আমার ডানে-বাঁয়ে কারা আছে সেটি দেখার দরকার নাই। আমাকে ভোট দেবেন আবার আমার কাছ থেকে হিসেব বুঝে নেবেন। আপনারা যদি নির্বাচিত করেন লালমোহন ও তজুমদ্দিনে কোনো ধরনের দুর্নীতি এবং অপকর্ম করতে দেব না।

আমার কোনো নেতাকর্মী যদি দুর্নীতি বা অপকর্ম করে আপনারা সরাসরি আমাকে এসে বলবেন, দেখেন আমি তার বিচার করি কি না।’ মেজর হাফিজ বলেন, ‘জামায়াতে ইসলামীর নারীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝায় ফুলকপি-দাঁড়িপাল্লায় ভোট দিলে সরসারি বেহেশতে চলে যাবেন। ইসলাম ধর্মে এ ধরনের কোনো বিধান নাই। নামাজ বেহেশতের চাবি।

ইসলাম ধর্মে ভোট দিয়ে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম ধর্মের অনুশাসন, ইসলামী নির্দেশ আমাদের জন্য সব সময় শিরোধার্য। সুতরাং আমাদের জামায়াতে ইসলামীর কাছ থেকে ইসলাম শিখতে হবে না। আমরা জন্মগতভাবে মুসলমান আছি।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর আমাদের জন্য ছিল অন্ধকার যুগ। সে সময় যারা শেখ হাসিনার বিরোধিতা করেছে তাদের আয়নাঘরের খাঁচায় বন্দি করে দিনের পর দিন নির্যাতন করত। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন সেখানে বসে শেখ হাসিনার নির্দেশে ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া যায়, কিভাবে মানুষ হত্যা করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। আপনারা সজাগ থেকে এদেরকে প্রতিহত করবেন।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026