© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর

শেয়ার করুন:
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
চীনের তিয়ানইনে আজ থেকে শুরু হয়েছে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ৬০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন। আজ বিকেলেই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। 

আজ প্রথম দিনের খেলা এক ঘণ্টা দেরি হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। ৬০ মিটার স্প্রিন্টে পাঁচটি হিট হয়েছে। প্রতিটি হিটে প্রথম ৪ জন বাকিদের মধ্যে সেরা চার জন সেমিফাইনাল খেলবে। বাংলাদেশের ইমরান ছিলেন এক নম্বর হিটে। ইমরান ৬.৭৩ সে. টাইমিংয়ে দ্বিতীয় হন। ৬.৬৭ টাইমিংয়ে জাপানের অ্যাথলেট কিউরো প্রথম হন। 


সেমিফাইনালে তিনটি হিট হবে। প্রতি হিট থেকে দুই জন ও তিন হিট মিলিয়ে সেরা দুই টাইমিংধারী ফাইনালে উঠবেন। ইমরান ২০২৩ সালে কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন।

পরের বছর ইরানের তেহরানে ইমরানের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারেননি এমনকি ব্রোঞ্জও পাননি। এবার কি করেন সেটাই দেখার বিষয়। 

এমআই/টিকে

মন্তব্য করুন