টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ

সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ের পর এবার টি-টোয়েন্টির মেগা ইভেন্টের শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ শুকরি কনরাড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। গেল বছর জুনে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। এর মাধ্যমে প্রথমবারের মত আইসিসির কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ কনরাড বলেন, ‘গেল বছর আমরা টেস্ট বিশ্বকাপের শিরোপা জিতেছি। এবার আমরা সাদা বলের বিশ্বকাপও ঘরে তুলতে চাই।’

এশিয়া উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় শিরোপা জয় চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘এশিয়ার মাটিতে খেলা সবসময়ই কঠিন। এবারও কোনো ব্যতিক্রম হবে না। তবে ছেলেরা যদি সেরা ক্রিকেট খেলতে পারে, তাহলে আরও একটি সাফল্য আমরা ঘরে তুলতে পারব।’



কনরাডের অধীনে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র আটটি ম্যাচে জয় এবং ১৩টিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে গেল সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। কনরাডের অধীনে প্রথমবারের মত কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের আগে সিরিজ জয়ে দলের মনোবল চাঙ্গা হয়েছে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে জয়ের মধ্যে থাকলে যেকোনো দল আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমরাও ব্যতিক্রম নই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সববিভাগেই ভালো করেছি। তারপরও আমাদের আরও উন্নতি করতে হবে।’

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মত বড় প্রতিপক্ষ থাকায় গ্রুপ পর্বের বাঁধা টপকানোই প্রধান লক্ষ্য বলে জানান কনরাড।

তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো- গ্রুপ পর্ব পার হওয়া এবং সুপার এইটের টিকিট নিশ্চিত করা।’ আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026