ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার বিভাগের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় এই অভিযোগ করেন তিনি।
আলাল জানান, ‘নির্বাচন কমিশনের কোনো কোনো কর্মকর্তা একদিকে ঝুঁকে যাচ্ছেন। ফলে আজ আমরা সারা দেশে বিভিন্ন এলাকায় রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ইসিতে সুনির্দিষ্ট অভিযোগ দেব। যাতে তারা নিরপেক্ষ ভূমিকায় থাকেন।’
ইসি কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
এমআই/টিকে