রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত ইসলামীর কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন রাজশাহী-১ আসনের জামায়াতের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়াবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এসে তিনি এই অভিযোগ করেন। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
মুজিবুর রহমান বলেন, নেতা-কর্মীদের উপর হামলার মাধ্যমে বিএনপি নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
এর আগে, গতকাল সকালে তানোর উপজেলার বাধাইল গ্রামে মফিজুল ইসলাম, মাসরিকুল ইসলামসহ এক নারীর উপর হামলা করে বিএনপি নেতা-কর্মীরা। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এমআই/টিকে