২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর দিনাজপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি দিনাজপুরের বিরামপুর সরকার কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন।

এদিকে তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিরামপুর উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো দিনাজপুর-৬ আসন জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের মাঝে চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতির ধুম।

এরইমধ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভাস্থল পরিদর্শন করেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরিদর্শনকালে তিনি মাঠের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, শব্দ ব্যবস্থা এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

তারেক রহমান যেখানে ভাষণ দিবেন বিরামপুর সরকার কলেজ মাঠে মঞ্চসহ থাকবে কঠোর নিরাপত্তা।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় নেতার আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত। সবাই মিলে তাকে যথাযথ সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রহর গুনছি।’

জেলা বিএনপির একটি সূত্র জানায়, তিন জেলার এই নির্বাচনী সভায় ঠাকুরগাঁও জেলার ৩টি, নীলফামারী জেলার চারটি ও দিনাজপুর জেলার ৬টি সহ ১৩টি আসনের ধানেরশীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নিবেন।

প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে তারেক রহমানের খালাতো ভাই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন রয়েছেন।

২০০৫ সালের ৪ সেপ্টম্বর দিনাজপুরে খানসামায় জিয়া সেতুর উদ্ধোধন অনুষ্ঠানে তারেক রহমান এসেছিলেন।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026