ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে।
ইশতেহারে ফ্যাদিবাদমুক্ত বাংলাদেশ এবং আর যাতে গণতন্ত্র হত্যা না হয় সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও সুশাসন প্রতিষ্ঠা ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন তারেক রহমান।
মুক্তিযুদ্ধের স্মৃতি বাস্তবায়ন সঠিক ইতিহাস সংরক্ষণের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদদের নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধিনে আদালা বিভাগ খোলার কথা জানানো হয়েছে। বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, রাস্তা, স্কুল করা হবে এবং এসব প্রতিষ্ঠান তাদের নামে করা হবে।
সাংবিধানিক সংস্কারের কথাও ইশতেহারে উল্লেখ আছে, সংবিধানের শুরুতে বসমিল্লাহিরাহমানির রাহিম বহাল রাখার হবে। এ ছাড়াও সুষ্ঠু নির্বাচন নিশচিতে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে। একজন ব্যক্তি যাতে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না হলে জুলাই সনদ অনুযায়ী এমনটাও বাস্তবায়ন করা হবে বলে ইশতেহারে বলা হয়।
কেএন/টিকে