ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তানকে পুনর্বিবেচনার অনুরোধ করে চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই চিঠির জবাবে পিসিবি জানিয়েছে, ভারতের বিপক্ষে খেলার অনুরোধ তারা রাখতে পারছে না।

নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবি অনুরোধ করেছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে। কিন্তু আইসিসি তাদের অনুরোধ না রেখে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয়। তাদের পরিবর্তে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তাদের পক্ষ থেকে বলা হয়, অংশ না নেয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়বে, যার মধ্যে রয়েছে এসএলসির বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি এবং প্রত্যাশিত পর্যটন আয় হারানোর শঙ্কা।

এসএলসি জানিয়েছে, অতীতে নিরাপত্তাজনিত কারণে যখন অনেক দেশ পাকিস্তানে সফর করতে আগ্রহী ছিল না, তখন শ্রীলঙ্কাই সেখানে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালু রাখতে ভূমিকা রেখেছিল। তাদের ভাষ্যমতে, সংহতি জানাতে এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত করতে আমরা তখন সফর করেছিলাম।



ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘বিশেষ পরিস্থিতি আমাদের দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার জন্য আমরা আপনাদের অনুরোধ করছি।’

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি শ্রীলঙ্কার চিঠি পেয়েছে। ‘হ্যাঁ, আমরা চিঠি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এরপরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026
img
বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি Feb 06, 2026
img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
১৩ বছর আগে কনার জন্য মার খেয়েছিলেন নুসরাত ফারিয়া! Feb 06, 2026
ফ্যাশন আইকন তানজিন তিশার নতুন চমক Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ Feb 06, 2026
ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 06, 2026
বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবো: আমিনুল হক Feb 06, 2026
img
আমরা শিল্পী, কারখানার পণ্য নই- কেন বললেন পঙ্কজ? Feb 06, 2026
img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026