শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভা শেষে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই বিশ্রাম নিতে দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি মঞ্চেই শীতল পাটি বিছিয়ে তাতে শুয়ে পড়েন।

এসময় শীতল পাটি উপহার দেওয়া দুই সনাতন ধর্মালম্বীকে তিনি জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। ঘটনাটি জনসভায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলা শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা শেষে এই ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়।

এর আগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যদি শক্তি প্রয়োগ করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে রুখে দাঁড়াতে হবে। মামলা করতে এলে যেন তাঁর নামেই মামলা করা হয়—এমন মন্তব্যও করেন তিনি।

জামায়াত আমির বলেন, তাঁরা এমন বাংলাদেশ চান না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, তাঁদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা নিরাপদে থাকতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026