সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান

সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন নুর মোহাম্মদ।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ফুটবল মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে বিএনপিতে যোগ দেন তিনি।

ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ বলেন, পূর্বের জামায়াতে ইসলামী এবং বর্তমান জামায়াতে ইসলামী এক নয়।

তারা নামে ইসলামী দল। কাজে নয়। জামায়াত ইসলামী দলের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং ভণ্ডামি করছে। তারা ক্ষমতায় গেলে শরীয়া আইন দিয়ে দেশ চালাবে না।

অথচ তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে। তারা ধর্মের নামে অধর্ম করছে। তাদের ঈমান ও আকিদা নষ্ট হয়ে গেছে। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি।

এ সময় তিনি বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত করার জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির পক্ষ থেকে শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদকে বিএনপিতে যোগদানের জন্য অভিনন্দন জানানো হয়। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026