চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেই লোকটা মাদকের সঙ্গে জড়িত উনিও চান উনার সন্তানটাকে ভালো সমাজে বেড়ে উঠুক, যে লোকটা নিজে চাঁদাবাজি করে সেই লোকটাও চায় তার সন্তানটা একটা চাঁদাবাজমুক্ত সমাজে গড়ে উঠুক। হয়তো শরমে কইতে পারে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর, মধ্যনগর, পদুয়া, ও সীমারগুড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কেউ কেউ আমার দোষ খুঁজে, কোনো না কোনো দোষ খুঁজে বের করতেই হবে।

হাসনাত আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না। কারণ তার লগে চান্দাবাজ-ধান্দাবাজ নেই। সে চান্দাবাজদের ওপর নির্ভর করতেছে না। এখন একটা দোষ খুঁইজা বার করছে।

দোষটা কি? দোষটা অইল-সে যদি একবার নির্বাচিত হয়, তাইলে ২০ বছরেও তারে লারান যাইত না। এইটা নাকি আমার দোষ। মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সে ক্ষেত্রে জোর করে লাড়তে অইবই কেন? মানে একটা অযোগ্য, অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব কিন্তু তারে সমর্থন দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আল্লাহ যাকে সিলেক্ট করে, আল্লাহ যাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না। ভোটের ঘরে জোয়ার উঠেছে, মানুষ কিভাবে আটকাবেন? আটকানোর কোনোই সুযোগ নাই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী কুমিল্লা (উত্তর) জেলা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহিদ, জামায়েতের উপজেলা আমির অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হাফেজ মোফাজ্জল হোসাইন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026