নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন

নাটোরের লালপুরে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কচুয়া বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের গণসংযোগকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময় নির্বাচনি অফিসে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা। ওই সময় বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উভয় পক্ষই হামলার জন্য একে-অপরকে দোষারোপ করছে।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, গণসংযোগ চলাকালে পুতুল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। ওই সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে দুই পক্ষের সংঘর্ষ বাধলে আমাদের অন্তত ৭ জন আহত হয়। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষ থেকেও হামলা ও ভাঙচুরের পাল্টা অভিযোগ উঠেছে। ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনি এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, শুক্রবার এশার নামাজের পর আরবাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুয়া নির্বাচনি অফিসে আমাদের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। ওই সময় সালামপুর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী টিপুর প্রায় এক থেকে দেড়শ জন সমর্থক মিছিল নিয়ে কচুয়া বাজারে প্রবেশ করে।

পরে মিছিলটি অফিসের সামনে দিয়ে যাওয়ার পর আবারও ফিরে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় নির্বাচনি অফিস তছনছ করারা পাশাপাশি ফারজানা শারমিন পুতুল ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় প্রতিহত করতে গিয়ে বিএনপির ৩ জন সমর্থক আহত হন বলেও দাবি করেন তিনি।

এদিকে সংঘর্ষের ঘটনার পর খলিলুর রহমান (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি আরবাব ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, রাতে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই সময় স্থানীয়রা একজনকে আটক করে রাখতে তাকে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026