আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার তার নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। এ উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে এক মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। ওইদিন জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচির মধ্যে হবিগঞ্জ, সুনামগঞ্জ শেষ করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।
 
ইয়ামির আলী আরো জানান, নিজ জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।

জামায়াত আমীরের আগমন উপলক্ষে ১১ দলীয় জোটের প্রচার মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা  জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারী মো. ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুলাউড়া উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, এনসিপি কুলাউড়ার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলসহ জামায়াতসহ জোটের বিভিন্ন দলের নেতারা।
 
জামায়াত আমীরের আগমন উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখা। মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ আসনে (দাঁড়িপাল্লা) প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।  

জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করবে।শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026