বাংলাদেশ টাইমস

যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি

শেয়ার করুন:
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু  ২৫ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-‌ভিসা ব্যবহৃত হবে। শ‌নিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ‌্য জা‌নায় বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন।

বার্তায় জানা‌নো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন তারা শুধু ই-‌ভিসা পাবেন। পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা ব্যবহৃত হবে।

বিস্তারিত জানতে www.gov.uk/eVisa এই ওয়েবসাইট ভিজিট করতে ব‌লে‌ছে হাইকমিশন।

এমআই/এসএন

মন্তব্য করুন