বাংলাদেশ টাইমস

আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির

শেয়ার করুন:
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচনী সফরে আজ সিলেট বিভাগের ৩ জেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম বলেন, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে শেষ হয়ে যাবে।

তিনি আরও জানান, জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির।

এর আগে, তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

এমআর/এসএন 

মন্তব্য করুন