এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী
শবনম বুবলী এবার ঢালিউড মেগাস্টার শাকিব খান, সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে অংশগ্রহণের সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি।
বুবলী শাকিবকে ঢালিউডের “প্রিন্সিপাল” আখ্যা দিয়ে বলেন, “আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা। নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।” শাকিব-বুবলী জুটি আবার রুপালি পর্দায় দেখা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটা ডেপেন্ড করে ভাইয়া, ব্যাটে-বলে মিলে গেলে দেখা যাবে।”

ব্যক্তিগত স্মৃতিচারণে বুবলী জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক বহু বছরের, তাই বিশেষ মুহূর্তগুলো খুব মূল্যবান। ভালোবাসার সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন, “ভালোবাসা মানে আস্থা, সম্মান, বিশ্বাস আর সেক্রিফাইস। আমার ভক্তরাও এই ভালোবাসার অংশ।”
শোবিজ জগতে সম্প্রতি গুঞ্জন চলছিল, বুবলী অন্তঃসত্ত্বা এবং দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন শাকিব। যদিও শাকিব এখনও কোনো অফিসিয়াল মন্তব্য করেননি, শোনা যাচ্ছে চলতি মাসে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছেন বুবলী শাকিবের পরামর্শে।
পিআর/এসএন

