© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন

শেয়ার করুন:
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
নাটকে ‘মিষ্টি মেয়ে’ বললেই যার স্নিগ্ধ হাসি আর সরল পোশাকের ছবি চোখে ভাসে, সেই নাজনীন নিহা এবার একেবারে ভিন্ন মেজাজে। আলোকচিত্রী রফিকুল ইসলামের ক্যামেরায় ধরা পড়া সাম্প্রতিক একটি ফটোশুটে তাকে দেখা গেছে লাল টুকটুকে একরঙা ভেস্ট পোশাকে।

পরিচিত সাদামাটা লুক ছেড়ে এই রূপে যেন আলাদা করে নজর কাড়ছেন তিনি।

শরীরের সঙ্গে মানানসই ভেস্ট জ্যাকেটের সঙ্গে পরেছেন কিছুটা ঢিলেঢালা কাটের প্যান্ট, যা পুরো লুকে এনেছে আধুনিকতা।



চুল উঁচু করে বাঁধা খোঁপা, চোখের ওপরে তোলা চশমা, হাতে বালা আর কানে বৃত্তাকার দুল সব মিলিয়ে আত্মবিশ্বাসী ও পরিপাটি উপস্থিতি।

মেকআপেও ছিল সংযত ছোঁয়া।

হালকা কাজল, ঠোঁটে নরম রঙ, নখে লাল রঙের আভা আর চোখের পাতায় ধূসর গোলাপি শেড সবকিছু মিলিয়ে নাজনীন নিহার এই লুক নিঃসন্দেহে ভিন্নধর্মী ও স্মরণযোগ্য।

পিআর/এসএন

মন্তব্য করুন