বাংলাদেশ টাইমস

গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা

শেয়ার করুন:
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
গ্রিনল্যান্ড দখল করা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মুখে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স ও কানাডা। দেশ দুইটি গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে নতুন অফিস (কনস্যুলেট) খুলেছে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করার নতুন দাবি তোলেন। এই নিয়ে ডেনমার্কের সঙ্গে আমেরিকার সম্পর্কের টানাপড়েন শুরু হয়।

ডেনমার্ককে সাহস জোগাতে এবং বন্ধুত্বের হাত বাড়াতে ফ্রান্স ও কানাডা দ্রুত গ্রিনল্যান্ডে তাদের সরকারি অফিস চালু করার সিদ্ধান্ত নেয়।

ফ্রান্স জানিয়েছে, এই অফিস খোলার উদ্দেশ্য হলো গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে বন্ধুত্ব আরো শক্ত করা। অন্যদিকে কানাডা বলছে, তাদের সঙ্গে গ্রিনল্যান্ডের পুরনো সম্পর্ক রয়েছে, যা এই অফিসের মাধ্যমে আরো গভীর হবে।

উল্লেখ যে, গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকা একটি বড় দ্বীপ।

ট্রাম্প এটি দখল করার কথা বলায় ইউরোপীয় দেশগুলো খেপেছে। এমনকি পরিস্থিতি সামলাতে ইউরোপের দেশগুলো সেখানে বাড়তি সেনা পাঠানোরও চিন্তা করছে। যদিও ট্রাম্প পরে কিছুটা নরম হয়েছেন, তবে মিত্র দেশগুলো ডেনমার্কের পাশ থেকে সরছে না।

সূত্র : সিএনএন

এমআর/এসএন 

মন্তব্য করুন