বাংলাদেশ টাইমস

পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী

শেয়ার করুন:
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার এক গল্পে নির্মিত হলো নাটক ‘পাশে থাকার গল্প’। শুক্রবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রচারে আসে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী তটিনী। এছাড়া আরও আছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান ও অভিনেত্রী সাবেরী আলমকে।

জামাল হোসেনর প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।



নাটকটি প্রসঙ্গে প্রযোজক জামাল হোসেন বলেন, ‘পারিবারিক আবহের একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এ সময়ে আমাদের অনেকেই পাশে থাকার দায়িত্ব নিতে ভয় পাই। আমাদের মধ্যে থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে।
এ নাটকে দর্শক তেমন সুন্দর একটি নগল্প দেখতে পাবে।’

নির্মাতা রিংকু বলেন, ‘আমি বরাবরই গল্প নির্ভর নাটক নির্মাণ করতে পছন্দ করি। যারা আমার নাটক দেখেন তারা এটি ভালো বলতে পারবেন। এ নাটকেও প্রেম ভালোবাসার পাশাপাশি আমাদের চারপাশের পরিবারের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।

এমকে/এসএন

মন্তব্য করুন