ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত
ভালোবাসা দিবসের সপ্তাহ আসতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের সাজে ভাইরাল হয়েছেন বলিউডের আইটেম সং খ্যাত তারকা রাখী সাওয়ান্ত। আবারও বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।
হাতে বরমালা নিয়ে হঠাৎই পাপ্পারাজিদের সামনে উপস্থিত হন রাখী। জানান, আবারও বিয়ে করছেন। তবে পাত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।
কাকে বিয়ে করছেন এমন প্রশ্নে সংবাদমাধ্যমে রাখী বলেন,

ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি। একা থাকার যুদ্ধে হেরে গেছি। তাই অবশেষে আমি বিয়ের কনে হয়ে গেছি। আমি বিয়ে করছি।
রাখী আরও বলেন,
জিও হটস্টারে আমার বিয়ে হবে। রিয়েল লাইফের বিয়ে। এটা আমার তৃতীয় বিয়ে। যাকে বিয়ে করছি তারও তিন বিয়ে হয়েছে। যদি আপনাদের জানতে ইচ্ছা হয় আমার স্বামী কে হতে যাচ্ছেন তাহলে চোখ রাখুন জিও হটস্টারের পর্দায়।
ব্যক্তি জীবনে একাধিক সম্পর্ক ও বিয়ের কারণে বিতর্কে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। ২০১৯ সালে রিতেশ নামে একজন এনআরআই পুরুষকে বিয়ে করেন। বিয়ের ৩ বছর পেরোতেই তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০২২ সালে আদিল খান দুরানি বিয়ে করেন। বিয়ের ১ বছর পেরোতেই তারা বিচ্ছেদের পথে হাঁটেন।
পিআর/এসএন

