পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ৫০ ক্রিকেটার। সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। টুর্নামেন্টের গত মৌসুমে বল হাতে আলো ছড়ানো রিশাদ হোসেনের ভিত্তিম ১ কোটি ১০ লাখ রুপি।
পাকিস্তানের জনপ্রিয় টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছেন ৮৭৯ ক্রিকেটার। বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েল ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও নিবন্ধন করেছেন। জাতীয় দলের খেলা না থাকায় বাংলাদেশ থেকেই নাম দিয়েছেন ৫০ ক্রিকেটার। সেই তালিকায় আছেন সাব্বির রহমান, নাসির হোসেন, শরিফুল ইসলাম, লিটন দাস, তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা।
পিএসএলের নিলামের আগেই দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে বাংলাদেশের তারকা পেসারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ২০১৮ সালেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন মুস্তাফিজ। এ ছাড়া গত আসরে লাহোরের হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব, রিশাদ ও মেহেদী হাসান মিরাজ। আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮ দলের পিএসএল নিলাম। টুর্নামেন্ট শুরু ২৩ মার্চ।

পিএসএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-
ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান।
ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ রুপি- রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিসান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভির ইসলা মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মণ্ডল, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি।
ভিত্তিমূল্য ৬০ লাখ রুপি- আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রাকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।
এমআই/এসএন

