বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার আগে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলো শ্রীলঙ্কা। ইনজুরিতে পড়া ইশান মালিঙ্গার জায়গায় নেওয়া হয়েছে প্রমোদ মাদুশানকে। গত ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কাঁধের চোটে পড়েন মালিঙ্গা। ১৫ জনের স্কোয়াডের বাইরে থাকা মাদুশান ফিরলেন লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট হিসেবে।
২৪ বছর বয়সী মিডিয়াম ফাস্ট বোলার শ্রীলঙ্কার হয়ে আটটি টি-টোয়েন্টি খেলেছেন। ৮.৬৩ ইকোনমিতে ১২ উইকেট নেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের স্কোয়াডে ছিলেন মাদুশান। তবে ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ দল ঘোষণার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৩ সালের এপ্রিলে।

মাথিশা পাথিরানা ও দুষ্মন্ত চামিরার পেস আক্রমণে যোগ দিচ্ছেন মাদুশান। ২০১৪ সালের চ্যাম্পিয়নরা আগামীকাল (রোববার) কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জানিথ পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, মাথিশা পাথিরানা, প্রমোদ মাদুশান।
এসকে/টিএ

