সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের পাহাড়ি এলাকা মাগুরছড়ায় চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ দুপুর থেকে বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার।
তিনি জানান, সিলেট থেকে ঢাকা অভিমুখে ছেড়া আসা এ ট্রেনটি আনুমানিক বেলা দেড়টার দিকে মাগুরছড়া এলাকা অতিক্রমের সময় ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। পরবর্তীতে শমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে ধাক্কা দিয়ে চালু করতে গেলে ট্রেনের বগির পেছনের হুক ভেঙে যায়। পাশাপাশি রেললাইনের ক্ষতি হয়।
জিআরপি পুলিশ জানিয়েছে, সিলেট থেকে মিস্তিরি আসলে মেরামতের পর ট্রেন লাইন চালু হবে। এতে এ ট্রেন লাইনে চলাচলকারী কয়েকটি ট্রন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
আরআই/টিকে

