বাংলাদেশ টাইমস

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল

শেয়ার করুন:
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ সন্ধ্যায় রমেশ চন্দ্র সেনকে শেষবারের মতো দেখতে তাঁর রুহিয়ার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং পরে বিদায় নেন। এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বললেও এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় রমেশ চন্দ্র সেনের আত্মার শান্তি কামনা করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কেএন/এসএন

মন্তব্য করুন