© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
রুশ তেল ক্রয়ের জেরে ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকরের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মস্কোর থেকে তেল না কিনতে রাজি হয়েছে দিল্লি। তারা যুক্তরাষ্ট্রের জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছে। পরবর্তী দশ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর একটি কাঠামোয় ভারত সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে বাণিজ্যচুক্তির ঘোষণা দেয়া হয়েছিলো। এ চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে ওয়াশিংটন। তবে ধাপে ধাপে তা কার্যকর হবে।

ইউটি/টিএ

মন্তব্য করুন