© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ

শেয়ার করুন:
২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ ব্যাংকে ২০ বছর (অবশিষ্ট ৫.৫৩ বছরের জন্য রি-ইস্যু) মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন শেষ হয় ৬২৬ কোটি ৬৯ লাখ টাকায়। পর দিন বাড়ে আরও একশ কোটির বেশি; লেনদেন ঠেকে প্রায় সাড়ে ৭শ' কোটিতে। তৃতীয় কার্য দিবসের কিছুটা কমলেও থাকে ৭০০ কোটির ওপরেই। বড় পতনের মুখে পড়ে ৫৮৭ কোটি ৪২ লাখ টাকায় শেষ হয় শেষদিনের শেয়ার বেচাকেনা।
 
লেনদেনের এমন চাঙাভাবের মধ্যে গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বাড়ে ৮০ পয়েন্ট । চলতি বছর প্রথমবারে মতো বাজার মূলধন ৭ লাখ কোটি টাকার ওপরে ওঠে গত সপ্তাহেই।
 
এমন আশা জাগানো লেনদেনে দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় গত সপ্তাহে বাজে খ্যাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে ৯টি। ৭টি ছিল আগের সপ্তাহে। বিপরীত চিত্র দাম কমতির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায়। যেখানে ৯টি-ই রয়েছে সবচেয়ে মানে প্রতিষ্ঠান আর একটির ক্যাটাগরি 'বি'। এই তালিকায় নেই জেড ক্যাটাগরির কোনো কোম্পানি।
 
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে দেখা গেছে যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং বা সাস্টেইনেবল নয়, সেখানেই সবচেয়ে বেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ধারা থেকে বের হতে না পারলে বিনিয়োগকারীদের রক্ষা করা কঠিন হবে।
 
গত সপ্তাহে ঘুরে দাঁড়ানো ব্যাংক খাতের ৩৬ প্রতিষ্ঠানে গড় লেনদেন ১১৬.৩৬ শতাংশ বেড়ে ঠেকেছে ১৩৩ কোটি ৭২ লাখ টাকায়। ১০০ শতাংশের বেশি বেড়েছে সিমেন্ট খাতে। তবে গত সপ্তাহে বেশ বড় ব্যবধানে লেনদেন কমেছে বীমায়। তালিকাভুক্ত ২১ খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২টিতে।

কেএন/এসএন

মন্তব্য করুন