© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রয়াত অভিনেতা সুনীল থাপা, দীর্ঘ কেরিয়ারে তাঁর ঝুলিতে ৩০০টিরও বেশি ছবি

শেয়ার করুন:
প্রয়াত অভিনেতা সুনীল থাপা, দীর্ঘ কেরিয়ারে তাঁর ঝুলিতে ৩০০টিরও বেশি ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড ও নেপালি চলচ্চিত্র জগতে খলনায়কের চরিত্রে যা সুনীল থাপার রেখেছেন, তা চিরকাল দর্শকের মনে গেঁথে থাকবে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা শনিবার সকাল সাড়ে দশটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মুম্বইয়ে কর্মসূত্রে যাতায়াত থাকলেও মূলত তিনি নেপালে বাস করতেন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুনীল থাপা নেপালি চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ নাম। প্রায় ৩০০-র কাছাকাছি নেপালি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডে তাঁর আত্মপ্রকাশ ঘটে ১৯৮১ সালে কমল হাসন ও রতি অগ্নিহোত্রী অভিনীত ‘এক দুজে কে লিয়ে’ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে ‘আজ কি আওয়াজ়’, ‘মানব হত্যা’, ‘গব্বর ইজ় ব্যাক’, ‘রইস’, ‘রাজ়ি’সহ বহু ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ভোজপুরি ছবিতেও ছিলেন নিয়মিত। সাম্প্রতিক সময়ে তাকে দেখা গেছে ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজে।



বলিউডে বিশেষভাবে নজর কেড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’-এর কোচের চরিত্রে। কঠোরতার আড়ালে থাকা মানবিকতা এবং অভিনয়ের গভীরতা তাঁকে দর্শকের মনে অমর করে রেখেছে। খলনায়ক হোক বা শিক্ষকের চরিত্র, প্রতিটি ভূমিকা তিনি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে উপস্থাপন করেছেন, তা এখন চলচ্চিত্রপ্রেমীদের মনে জীবন্ত স্মৃতি হয়ে আছে।

পিআর/এসএন


মন্তব্য করুন