© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল

শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে নারীরা জাতীয় পতাকা ও দাঁড়িপাল্লা হাতে নিয়ে গণমিছিল বের করে দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে এসে সমাপ্ত হয়।

গণমিছিলে আসা নারীরা বলেন, আমরা আজ জায়ায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভাইয়ের জন্য এসেছি। আমরা চাই সুষ্ঠু মানুষের হতে দেশটা যাক। ন্যায় আর ইনসাফের পক্ষে আমরা থাকব। কোরআন মোতাবেক দেশটা পরিচালিত হোক।

জামায়াতে ইসলামীর জেলার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার নারীদের বলেন, আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে আছি। আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু দাঁড়িপাল্লা প্রতীকের ভোট দিবেন। শুধু তাই না হ্যাঁ ভোটেও ভোট দেবেন।

আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল সফল করতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীরা শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম জড়ো হয়।

আরআই/এসএন

মন্তব্য করুন