© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন হারিয়েছিলেন আত্মনিয়ন্ত্রণ অভিনেত্রী সুধা চন্দ্রন?

শেয়ার করুন:
কেন হারিয়েছিলেন আত্মনিয়ন্ত্রণ অভিনেত্রী সুধা চন্দ্রন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ভজনের সুরে ডুবে থাকা এক মুহূর্ত, আর সেই মুহূর্তই আচমকা ঝড় তুলে দিল নেটদুনিয়ায়। জানুয়ারি মাসে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে প্রবল আলোচনায় উঠে আসেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী সুধা চন্দ্রন। ভজন শুনতে শুনতে আচমকা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি কেউ বলেছিলেন ভক্তিভাব, কেউ আবার তুলেছিলেন অসুস্থতার প্রশ্ন। সেই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন স্বয়ং সুধা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, সেই ঘটনার অনেকটাই তাঁর মনে নেই। তাঁর কথায়, ওই সময় তিনি যেন নিজের মধ্যেই ছিলেন না, ঈশ্বরের নাম শুনতে শুনতে গভীর আবেগে ভেসে গিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, সেটি ছিল এক ধরনের আশীর্বাদ, কোনও অসুস্থতা নয়। বরং সেই ভাবাবেগকেই তিনি নিজের আস্থার জায়গা বলে মেনে নিয়েছেন। এমনকি পরে শুনেছেন, কয়েক মিনিটের মধ্যেই তিনি অস্বাভাবিক পরিমাণ জল পান করেছিলেন, যা তাঁর মতে সাধারণ অবস্থায় সম্ভব নয়।



তবে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। কেউ তাঁকে অসুস্থ বলেছেন, কেউ আবার মদ্যপ বলেও বিদ্রূপ করেছেন। কিন্তু সেই সব মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সুধা। তাঁর মতে, মানুষের বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু নিজের বিশ্বাস থেকে সরে আসার কোনও কারণ তিনি দেখেন না। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, তাঁকে ঘিরে বহু মানুষ সামলানোর চেষ্টা করছেন, কেউ মাথায় হাত বুলিয়ে শান্ত করার প্রয়াস চালাচ্ছেন, কিন্তু আবেগের বেগ তখন এতটাই প্রবল ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দীর্ঘ অভিনয় ও নৃত্যজীবনে বহু চরিত্রে দর্শকের মন জয় করা এই শিল্পী এবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকেই স্পষ্ট বার্তা দিলেন ভক্তি তাঁর কাছে আত্মিক অভিজ্ঞতা, বিতর্ক নয়।

পিআর/এসএন

মন্তব্য করুন