© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তপক্ষের চেয়ারম্যানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষায় এর আগে জনস্বার্থের মামলায় হাইকোর্ট রায় দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন এবং জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। উক্ত নির্দেশনা অমান্য করে কর্ণফুলী নদীর অংশ যা জরিপে নদী হিসেবে দেখানো হয়েছে, সেটি সিটি কর্পোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে চট্টগ্রাম পোর্ট অথরিটি।

সে কারণে চট্টগ্রাম পোর্ট এর  চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান প্রশাসন অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, মেম্বার ফিনান্স মো. শহিদুল আলম, মেম্বার ইঞ্জিনিয়ারিং কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ রায়ান উদ্দিন এর বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করায় কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এমআই/এসএন

মন্তব্য করুন