© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় হুমায়রা সুবহা

শেয়ার করুন:
ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় হুমায়রা সুবহা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
এবার আরেক নাসিরকে নিয়ে কথা বললেন অভিনেত্রী হুমায়রা সুবহা। বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে তিনি জাতীয় দলের একসময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করে আলোচনায় এসেছিলেন। এরপর অভিনয়ে এলে নাসির ইস্যু নিয়ে আলোচনা যেন তার আরো বেশি পিছু নেয়। তবে এবার আরেক নাসিরকে নিয়ে কথা বললেন বসন্ত বিকেল অভিনেত্রী।

সুবহা বললেন, ‘আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি, এরপর আমাদের বাকস্বাধীনতা যে পেয়েছি, সেটা নাসীরুদ্দীন পাটোয়ারীর কথা শুনলেই বোঝা যাচ্ছে। তিনি বাকস্বাধীনতার প্রোপার ব্যবহার করছেন।’



হুমায়রা সুবহা বসবাস করেন বনানীতে। এই এলাকা ঢাকা-১৭ নির্বাচনী এলাকার। এখান থেকেই নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুবহা তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। বিএনপির এখানকার প্রচারণা কমিটিতেও রয়েছেন বলে জানালেন আলোচিত অভিনেত্রী।


এরই মধ্যে সুবহাকে ধানের শীষের বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে সুবহা বলেন, ‘আপনারা সবাই জানেন আমি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব আমার কাছে আন ইথিকাল মনে হতো সেটা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একটা সময় আমার মনে হলো আমি যেহেতু এত বড় একটা আন্দোলনে অংশ নিয়েছি, এবার আমার অফিশিয়ালি রাজনীতিতে নামা দরকার।’

আলোচিত এই চিত্রনায়িকা বলেন, ‘আমার বাবা-চাচা যেহেতু বিএনপি করতেন। আমার মনে হলো, আমিও এই দলটাই করব। এখনো আমার কোনো পদ-পদবি নেই। প্রচারণা কমিটিতে আমি রয়েছি। তাই আমি তারেক রহমানের হয়ে ভোট চাচ্ছি। আমি এখানে যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তারা বলছে আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব, ওনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।’

আইকে/টিএ

মন্তব্য করুন