© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই

শেয়ার করুন:
জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
গ্র্যামি মনোনীত জনপ্রিয় রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭ ফেব্রুয়ারি মাত্র ৪৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ব্র্যাড আর্নল্ডের প্রতিনিধি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানানো হয়, তিনি ঘুমের মধ্যেই শান্তভাবে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী জেনিফারসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুতে বিশ্বসংগীত অঙ্গনের সহশিল্পীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরাও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সংগীতপ্রেমীদের হৃদয়ে অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন- এমনটাই মনে করছেন অনেকে।

এর আগে ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা ভক্তদের জানান ব্র্যাড।



সে সময় তিনি জানান, তাঁর শরীরে চতুর্থ পর্যায়ের কিডনি ক্যান্সার ধরা পড়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি ব্যান্ডের নির্ধারিত গ্রীষ্মকালীন ট্যুর বাতিল করতে বাধ্য হন এবং ভক্তদের কাছে দোয়া ও প্রার্থনার আবেদন করেছিলেন।

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপির এসকাটাউপা শহরে তিন বন্ধুকে নিয়ে ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ড গড়ে তোলেন ব্র্যাড আর্নল্ড। শুরুতে ড্রামার হিসেবে সংগীতযাত্রা শুরু করলেও পরে ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

মাত্র ১৫ বছর বয়সে লেখা তাঁর গান ‘ক্রিপ্টোনাইট’ ২০০০ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ব্যান্ডটিকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

এসকে/টিএ

মন্তব্য করুন